This group of alumni conforms the graduates of Jahangirnagar University who got admitted to the 1st Batch
(1971-1972 Session) only.
এই আলামনাই সংগঠনটি কেবলমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের ১ম ব্যাচে ১৯৭১-১৯৭২ ভর্তি হওয়া বন্ধু-বান্ধবীদের জন্য নিবেদিত।
JOIN NOWSIGN INজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তনী মোয়াজ্জেম ভাই।.
একটি #শোক সংবাদ:::::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের সিনেটে প্রতিনিধি নির্বাচনের অন লাইন ভোটার কার্যক্রমে প্রথম ব্যাচের মোয়াজ্জেম ভাই এসেছিলেন প্রথম ব্যাচের ভাইদের তথ্য নিয়ে।
১০ অক্টোবর ২০১৭
সেই সময় থেকেই পরিচয় এবং যোগাযোগ। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেই আগ বাড়িয়ে কথা বলা ছবি তোলা পরিচিতদের খোঁজখবর নেয়া ছিল প্রথম কাজ।
সকলের জন্যই অসীম মমতার আধার ছিলেন তিনি। আমরা উৎসাহিত হতাম পুলকিত হতাম।
আজ ২৯ অক্টোবর ২০২৬ কিছুক্ষণ আগে Kallol PranticBoy এর ম্যাসেজ দেখে জানলাম মোয়াজ্জেম ভাই রাতে মারা গেছেন।
ভীষণ খারাপ লাগছে । জাবি'র পরবর্তী কোনো প্রোগ্রামে আর মোয়াজ্জেম ভাইয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর দেখবো না ----
মোয়াজ্জেম ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দিন প্রভু এই প্রার্থনা করি।
Indu Prova
Maths, 11
Posted By A Y M SAIF ULLAH
November 1, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ, অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র Moazzam H Khan ভাই আজ ২৮শে অক্টোবর (বুধবার) রাত ২.৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন।
২০২৫ সালের ১৪ই সেপ্টেম্বর জাবি-১ম ব্যাচ, গণিতের শ্রদ্ধাভাজন Delwar Hossain Delwar উনার পঞ্চাশতম বিবাহবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। উক্ত অনুষ্ঠানে মোয়াজ্জেম ভাইয়ের সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিলো। সেদিনও জাবি ক্যাম্পাসের সেকাল-একাল নিয়ে ভাইয়ের সাথে বেশ কিছুক্ষন আলোচনা হয়েছিলো।
ঐ দিন তোলা সেল্ফিতে আমার এবং Barrister Shihab Uddin Khan এর মাঝে প্রয়াত মোয়াজ্জেম ভাই।
আগামী শুক্রবার বাদ জুম্মা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জাঙ্গালিয়া কবরস্থান মাঠে মোয়াজ্জেম ভাইয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লাহ ভাইকে বেহেশত নসীব করুন।
Posted By A Y M SAIF ULLAH
November 1, 2026