Rezaur Rahman Died

রেজাউর রহমান মিন্টু আমার হাসিমাখার বন্ধু। জাহাঙ্গীরনগরের বিশ ও।আমি একুশ।কিন্তু পাসিং আউট আমাদের একসাথেই। সেদিন কী বার ছিল এখন আর মনে নেই। কিন্তু আজ ১৮/০৮/২০২৩ তারিখের এই শুক্রবার মনে থাকবে। মনে থেকে যাচ্ছে। কেননা এ শুক্রবার মিন্টুর পৃথিবী থেকে চিরতরে পাচিং আউটের দিন। আজ মিন্টুর সেই সরল হাসি আমাকে বার বার মনে করিয়ে দিচ্ছে ওর ঘনিষ্ট মুখায়বয়ব,পোশাক পরিধানের ধরন,সিগারেট ঠোঁটে রাখার নান্দনিক দৃশ্য। এমনকি ওর সেই দূর থেকে আস্তে আস্তে হেঁটে আাসার দৃশ্যও।আমাদের আড্ডা-বৃত্তের গা ঘেঁষে দাঁড়িয়ে সবার কথা নির্লিপ্ত শোনার ওর সেই ভঙ্গিও আমাকে স্মরণ করিয়ে দেবে ওর না-না-থাকাটা।সেই সাথে মনে পড়বে অনেক না-বলা কথার করুণ গুচ্ছ গুচ্ছ স্তবক যা ওকে বলবো বলবো করেও বলা হয়নি আরেক দিন বলবো বলে।কিন্তু এ মুহূর্তে কী বলবো আমি? আমি বোধহয় শুধু এটুকুই বলতে পারি-'ওপারে ভালো থেকো বন্ধু'।

Post Images